বর্ণমালায় আলপনা
· Prothom Alo

ফেব্রুয়ারি এলে আকাশও যেন—
কয় বাংলার কথা,
বাতাসে বাজে এক জাতির
জয়ের নীরবতা।
কুয়াশা চিরে যে শব্দটি
জাগে প্রথম ভোরে,
সে তো ‘মা’, যার ঘ্রাণ মিশে
প্রতিটি অনুরাগে।
Visit amunra.help for more information.
সেদিন রাজপথে ঝরেনি শুধু
রক্ত অঝোর ধারায়,
চেতনা মিশেছিল প্রতিটি
অক্ষরের কিনারায়।
যখনই লিখি ‘বাংলা’ আমি
ছুঁয়ে যাই সেই দুপুর,
মিনার চত্বরে আজও বাজে
প্রতিবাদের নূপুর।
বর্ণমালার বাঁকে বাঁকে
রক্তিম এক আভা,
মায়ের ভাষায় মিশে আছে
চিরন্তন লাভা।
ভাষা তো শুধু শব্দ নয়
অশ্রুতে গড়া গান,
অন্যায়ের কাছে মাথা না নোয়ানো
এক শাশ্বত প্রাণ।
পুষ্পস্তবকে নয়, তারা বাঁচে
আমাদের প্রতি স্বরে,
মুক্তির অমর কারিগর হয়ে
প্রতিটি বাঙালির ঘরে।
রক্তে ধোয়া বর্ণমালায়
গর্বের ইতিহাস,
বাংলাতেই দেখি স্বপ্ন আমি
বাংলাতেই নিশ্বাস।