তারাগঞ্জে সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

· Prothom Alo

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে সার বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Visit goldparty.lat for more information.

ইকরচালী বাজারের মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী শামসুজ্জামান প্রামাণিককে এই অর্থদণ্ড দেওয়া হয়। সার বিক্রির নির্ধারিত মূল্যতালিকা না টানানো, মজুত ও বিক্রির হিসাব সংরক্ষণে গরমিলসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজিমুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

ইউএনও মোনাব্বর হোসেন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারি নির্ধারিত মূল্য ও বিধি মেনে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Read at source