ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র ও মাসিক সভা
· Prothom Alo

থিবো মেরিসের লেখা ও প্রিতম মুজতাহিদের অনুবাদ করা ‘ডোপামিন ডিটক্স’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৫ ফেব্রুয়ারি সকালে জেলা শহরের সিটি পার্কে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে মাসিক সভায় অংশ নেন বন্ধুরা।
Visit asg-reflektory.pl for more information.
‘ডোপামিন ডিটক্স’ বইটির মূল ভাবনা, আত্মনিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে ফলপ্রসূ জীবনযাপনের কৌশল নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন বন্ধুরা।
পাঠচক্র ও মাসিক সভা শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরাআলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কুইজ ও মতামত উপস্থাপনার ভিত্তিতে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন যথাক্রমে শাহারিয়া পাপন, রোহান বিন নাসির ও মৌলি আক্তার।
সভাপতি শাকিল হাওলাদারের সভাপতিত্বে পাঠচক্র শেষে মাসিক সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি। সভায় ভবিষ্যৎ কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু উজ্জ্বল রহমান, মেহেদী হাসান, তামান্না আক্তার, আমিনুল ইসলাম, ইয়াসিন, আবদুল মানিক, মো. রিমন, রাকিবসহ অন্য বন্ধুরা।