স্বামীকে ‘বিষপান করিয়ে হত্যার’ অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে
· Prothom Alo

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোক্তার হোসেন (৫০) নামে একজন ব্যক্তিকে কৌশলে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী নিহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী তনুজা খাতুনকে ধরে পিটুনি দিয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ তনুজা খাতুনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
গতকাল শুক্রবার ব্যক্তি দিবাগত মধ্যরাতে উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আজ শনিবার দুপুরে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হচ্ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, আকুন্দবাড়িয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত একটার দিকে মোক্তার হোসেনকে বিষপানে হত্যা করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে তাঁর দ্বিতীয় স্ত্রীকে গণপিটুনি দেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং নিহত ব্যক্তিকে উদ্ধার করে। তাঁর দ্বিতীয় স্ত্রী তনুজা খাতুনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মোক্তার হোসেনের মরদেহের ময়নাতদন্তের কাজ শেষ পর্যায়ে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুরহস্য জানা যাবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।