ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার
· Prothom Alo
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে আলোচনা এবং রমজানের তাৎপর্য: জাকাত, ফিতরা প্রসঙ্গে বিষয়ভিত্তিক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ ২০২৬ বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতাবিষয়ক ট্রেনিং, ইফতার মাহফিলে ও বিষয়ভিত্তিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিরর নিউজের বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর টাইমস এর প্রধান সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান।
Visit albergomalica.it for more information.
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
পৃথক পৃথক অনুষ্ঠানের শুরুতে বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজ প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের অ্যাসিসটেন্ট সেক্রেটারি আবদুল কাদির চৌধুরী মুরাদ ও আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ‘বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি প্রাবন্ধিক ও কবি আসমা মতিন।
ছবি: নাহিদ জায়গীরদারএ পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক, জ্যেষ্ঠ সংবাদ পাঠক, কলামিস্ট জাকি রেজওয়ানা আনোয়ার পিএইচডি, লেখক, ডেটা বিশেষজ্ঞ ও জনপ্রিয় ঔপন্যাসিক আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার রেনেসা খান, এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট আমিনা আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক, নাজমা রহমান প্রমুখ।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সামনে রেখে ‘একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।
ছবি: নাহিদ জায়গীরদারএ আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।
আরও বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আবদুস সাত্তার, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।
পবিত্র রমজান উপলক্ষে ‘রমজানের তাৎপর্য: জাকাত ও ফিতরা’ প্রসঙ্গে আলোচনা, দোয়া–ইফতার মাহফিলের এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্টেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা।
এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আবদুল কুদ্দুছ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান।