মোহাম্মদপুর থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

· Prothom Alo

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। তাঁর নাম মো. আরিফ হাওলাদার (২১)। আজ রোববার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Visit milkshakeslot.lat for more information.

র‍্যাব-২–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একশ্রেণির অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এমন খবরের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি দল মোহাম্মদপুরের তিন রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় জাল টাকাসহ মো. আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের মোট তিন লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আরিফ জাল টাকা তৈরির একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কম্পিউটারে ফটোশপ সফটওয়্যার ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন মূল্যমানের জাল নোট তৈরি করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন। তাঁর বাড়ি মাদারীপুর জেলায়। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read at source