বাজারে সোনাযুক্ত নতুন বিউটি সোপ আনল রিমার্ক এইচবির লিলি ব্র্যান্ড

· Prothom Alo

ঈদ সামনে রেখে দেশের বাজারে সোনাযুক্ত নতুন বিউটি সোপ নিয়ে এসেছে রিমার্ক এইচবির লিলি ব্র্যান্ড। ‘লিলি প্রিমিয়াম গোল্ড সোপ’ নামের এই সাবান এখন দেশজুড়ে অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।

এ নিয়ে রিমার্ক এইচবির পারসোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, ‘রূপচর্চায় নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা লিলির ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে এনেছি। সোনার ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই পণ্য তৈরি করা হয়েছে, যা ত্বকের যত্নে উজ্জ্বলতা ও মসৃণতার অনুভূতি দেবে।’

Visit hilogame.news for more information.

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিমার্ক এইচবি এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রিমার্ক এলএলসি ইউএসএর অনুমোদিত প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডই দেশে প্রথমবারের মতো গোল্ড সোপ নিয়ে এল। প্রতিটি সাবানের দাম ৪৯৯ টাকা। অভিজাত রূপচর্চায় প্রাচীনকাল থেকে সোনা ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মিসরীয়, চৈনিক ও ভারতের রাজকীয় নারীরা ত্বককে উজ্জ্বল ও কোমল দেখাতে খাঁটি সোনার ফেসমাস্ক ও সোনার গুঁড়া ব্যবহার করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে রিমার্ক এইচবি জানায়, ডিওর, লা প্রেইরি ও গারল্যাঁর মতো আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডগুলো ২৪ ক্যারেট গোল্ড ইনফিজড পণ্য বাজারজাত করে। সে অনুযায়ী বাংলাদেশের বাজারেও সোনাযুক্ত বিউটি সোপ নিয়ে এসেছে এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। এতে রয়েছে আলফা আরবুটিন, নিয়াসিনামাইড, প্যানথেনল, বায়োটিন, ফলিক অ্যাসিড ও পিনাট অয়েল ইত্যাদি।

Read at source