২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬–এ, রুটিন প্রকাশ
· Prothom Alo

বিশেষ চহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
Visit betsport.cv for more information.
গত বছরের (২০২৫ সাল) স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ১৫ এপ্রিল শুরু হচ্ছে এ পরীক্ষা, শেষ হবে ১৮ এপ্রিল। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। রাঙামাটি, খাগড়াচড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সয়মসূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিরাপদ এআই উন্নয়নে বিশ্বমঞ্চে নটর ডেম কলেজের কাঞ্চন কুমারতিন পার্বত্য জেলায় এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল। শুরুর দিনে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা আর ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে বলা হলো।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: দেখে নাও সিলেবাস