মেটলাইফের বিমাসুবিধা পাবেন এনরুটের কর্মীরা
· Prothom Alo

বহুজাতিক বিমাপ্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের বিমা সুরক্ষা সুবিধা পাবেন এনরুট ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীরা। এ জন্য এনরুট ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেটলাইফ বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেটলাইফ।
Visit afnews.co.za for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাজধানীর এনরুটের কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন এনরুট ইন্টারন্যাশনালের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহজাদ হোসেন ও মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলা উদ্দিন।
চুক্তির আওতায় এনরুটের মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মেটলাইফের বিমা সুরক্ষা সুবিধা পাবেন। এনরুট ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি শীর্ষ মানবসম্পদ (এইচআর) পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৮ বছর ধরে দেশের বিভিন্ন জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
মেটলাইফ জানায়, বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক রয়েছে তাদের। ২০২৫ সালে বাংলাদেশে মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।