সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit chickenroadslot.lat for more information.
টিকা কেনায় গাফিলতি ছিল, এখন সিরিঞ্জ নেই
হামে আক্রান্ত শিশুদের কাউকে কাউকে করতে হচ্ছে নেবুলাইজ। গতকাল ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৬টি শিশুকে ভর্তি করা হয়েছে এ হাসপাতালে। এ নিয়ে এখানে হামে আক্রান্ত মোট ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫–এবিগত অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কিছু সিদ্ধান্ত সব ধরনের টিকা কেনায় বিলম্ব ঘটিয়েছে। সম্প্রতি হাম-রুবেলার টিকা পেয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। ইপিআই কর্মকর্তারা বলেছেন, হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের টিকা হাতে এসেছে, সিরিঞ্জ আসেনি। দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করতে দেড়–দুই মাস সময় লেগে যাবে। বিস্তারিত পড়ুন...
ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনেঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে, আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...
৩ দিন অনলাইন ক্লাসে কত লিটার ডিজেল বাঁচবে?
ডিজেল পেতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। কুমারপাড়া, রাজশাহী, ১ এপ্রিলইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যে অভাবনীয় এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। গত বছরের জুনে প্রথম দফা যুদ্ধ ছিল সংক্ষিপ্ত আর সেই যুদ্ধটা সীমাবদ্ধ ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে। এবারের যুদ্ধ এক মাস পেরিয়ে গেছে। দুই পক্ষই সামরিক স্থাপনার সঙ্গে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা, পাল্টা হামলা করছে। বিস্তারিত পড়ুন...
প্লে–অফ থেকে বিশ্বকাপে গেল কারা, কে কোন গ্রুপে খেলবে
বিশ্বকাপ নিশ্চিত করার পর ইরাকি ফুটবলার জাইদ ইসমাইলের উচ্ছ্বাসশেষ হলো বিশ্বকাপ বাছাইপর্বের আনুষ্ঠানিকতা। প্লে-অফের মাধ্যমে গতকাল রাত ও আজ সকালের ম্যাচ মিলিয়ে শেষ ৬টি দলও বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। প্লে–অফ ফাইনালে সবচেয়ে বড় চমক ছিল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে ইতালির দর্শক হয়ে থাকা। বিস্তারিত পড়ুন...
ভিসা বাতিল, মিজানুর রহমান আজহারীকে ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে
মালয়েশিয়ায় সম্প্রতি এক অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারীঅস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় দেশটি থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরোনো একটি বক্তব্যের জন্য তাঁর ভিসা বাতিল হয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের সূত্রে জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করছেন আজহারী। বিস্তারিত পড়ুন...