৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

· Prothom Alo

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। আজ মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের অনুমোদনক্রমে আজ এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

Visit newsbetting.club for more information.

শিল্প মন্ত্রণালয়ের অধীন নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫

পিএসসি জানিয়েছে, প্রকাশিত এই ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের এখন পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রাইম ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, ফ্রেশার্সদের আবেদনে উৎসাহ

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার যে রোডম্যাপ পিএসসি ঘোষণা করেছিল, সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কিরগিজ ভিসা জটিলতায় দেশে আটকে পড়েছেন দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী৫০তম বিসিএস: লিখিত পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা পিএসসির

Read at source