‎জেদ্দায় আটকা পড়া মুশফিকের দেশে ফেরা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

· Prothom Alo

সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম আগামীকালই দেশে ফিরবেন।

Visit goldparty.lat for more information.

আজ ‎কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওই অঞ্চলের সব গন্তব্যে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আরও অনেকের মতো মুশফিকও ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেননি।

মুশফিকের বিষয়টি নিজেই তদারক করছেন জানিয়ে ‎ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, মুশফিক সুস্থ আছেন এবং আজ রাতেই দেশের উদ্দেশে রওনা দেবেন, ‘মুশফিকের বিষয়টি আমি ভালোভাবে অবগত আছি। ইতিমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আশা করি আজ রাতে ছাড়া একটি ফ্লাইটে করে মুশফিক আগামীকালই দেশে ফিরবেন।’

এর আগে গতকাল  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ এমিরেটসে (দুবাই হয়ে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করি। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম

Read at source