চাঁদ রাতে শেরাটন ঢাকায় থাকছে মেহেদী উৎসব

· Prothom Alo

ঈদকে রঙিন আর আনন্দময় করতে শেরাটন ঢাকায় থাকছে চাঁদরাতে মেহেদী উৎসব। কেবল হাত রাঙানো নয় সঙ্গে থাকবে কাওয়ালি শোনা ও হালকা নাস্তা উপভোগের সুযোগও।

Visit cat-cross.com for more information.


ঈদকে আরও রঙিন ও উৎসবমুখর করতে রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকা আয়োজন করছে বিশেষ মেহেদী উৎসব ও লাইভ কাওয়ালি নাইট। ২৯ রমজান, ইফতার পর থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। অংশগ্রহণকারীরা হাত রাঙাতে পারবেন দারুণ সব ডিজাইনের মেহেদী দিয়ে। মেহেদি লাগানোর সময় থাকবে উপভোগ করা যাবে প্রাণবন্ত কাওয়ালি পরিবেশনা। এছাড়াও আছে নানা ধরনের মজার খেলা।

অনুষ্ঠানে থাকছে হালকা নাস্তা ও আনলিমিটেড গুড়ের চা। এই উৎসবে সবাই এক হাতে মেহেদী লাগাতে পারবেন। অতিথিদের স্বল্প সময়ে রঙিন ছোঁয়া যোগ করবে বলে মনে করছে আয়োজকরা। এই মেহেদি সন্ধ্যায় অংশ নিতে হলে জনপ্রতি দিতে হবে ১২০০ টাকা। তবে ২ বছর বা তার কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এছাড়া ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারদের জন্য আছে ২০% ডিসকাউন্টও।

শেরাটন বলরুমের ১২ তলায় অনুষ্ঠিতব্য এই উৎসবে অংশগ্রহণকারীরা বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন উৎসবমুখর পরিবেশে। অতিথিদের জন্য আয়োজনের সঙ্গে যুক্ত রাখতে থাকছে মনোমুগ্ধকর কাওয়ালি পারফরম্যান্স।
উল্লেখ্য এবার যদি ৩০ রোজা হয় তাহলে ৩০ রোজার সন্ধ্যা তখন হয়ে যাবে চাঁদরাত। কাজেই ঐ সন্ধ্যাতেও থাকবে এই আয়োজন।

ছবি: এআই

Read at source