‘আমার ছেলেটা কী সুন্দর পড়ত, কে মারল তারে?’

· Prothom Alo

ক্যাপশন: আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত (ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে)

Visit een-wit.pl for more information.

প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে গিয়েছিল শিশু আবদুল্লাহ আল মামুন (৮)। তিন ঘণ্টা পর হাওরের ধানখেতে পাওয়া যায় তার রক্তাক্ত লাশ। গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনের দিকে ও ঘাড়ে আঘাতের চিহ্ন আছে।

গতকাল বিকেলে শিশুটির বাবা উত্তর কোরিয়াপ্রবাসী মোস্তাক আহমদের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি ছেলের জন্য আহাজারি করছিলেন। সেখানে তিনি বলছিলেন, মামুন দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে গিয়েছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন অন্য দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে চলে গেছে। সন্ধ্যার আগে হাওরের একটি ধানখেতে তার লাশ পাওয়া যায়।

মোস্তাক আহমদ ভিডিওতে বলেন, ‘আমার ছেলেটা কী সুন্দর পড়ত। কে মারল তারে? আমি ১২ ঘণ্টা, ১৩ ঘণ্টা পরিবারের লাগি বিদেশে কামলা দিই। আমার মা ও বাবা অসুস্থ। আমার ছেলের খুনিদের ধরার জন্য প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানাই।’

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মামুন সবার বড় ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম তালুকদার জানান, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Read at source