ফুল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত পরাগায়ন
· Prothom Alo

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১১
Visit lej.life for more information.
১. কোনটি থেকে গোনাডোট্রপিন হরমোন নিঃসৃত হয়?
ক. অমরা খ. বৃক্ক
গ. শুক্রাশয় ঘ. থাইরয়েড গ্রন্থি
২. ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিন পর সংস্থাপন সম্পন্ন হয়?
ক. ২–৩ খ. ৩–৪
গ. ৪–৫ ঘ. ৫–৬
৩. গর্ভাবস্থার সময় কত?
ক. ২০–৩০ সপ্তাহ খ. ২৫–৩৫ সপ্তাহ
গ. ৩৮–৪০ সপ্তাহ ঘ. ৪০–৪৫ সপ্তাহ
৪. গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৫. অমরার কাজ কোন অঙ্গটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. হৃৎপিণ্ড খ. পাকস্থলী
গ. ফুসফুস ঘ. অগ্ন্যাশয়
৬. এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কত
মাস পর?
ক. চার খ. পাঁচ
গ. ছয় ঘ. সাত
৭. সবুজ বৃতি—
i. খাদ্য প্রস্তুত করে ii. প্রাণীকে আকর্ষণ করে
iii. ভেতরের অংশকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কোন ফুলে বহুগুচ্ছ পরাগদণ্ড থাকে?
ক. জবা খ. মটর
গ. শিমুল ঘ. ধুতুরা
৯. Epipetapous পুংস্তবক কোন ফুলে দেখা যায়?
ক. জবা খ. মটর
গ. ধুতুরা ঘ. শিমুল
১০. কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়?
ক. ৬ খ. ৭
গ. ৮ ঘ. ৯
১১. কোনটিতে পরপরাগায়ন ঘটে?
ক. সরিষা খ. কুমড়া
গ. পেঁপে ঘ. ধুতুরা
১২. নিষেকের কত সপ্তাহ পরে অমরা গঠিত হয়?
ক. ১২ খ. ১৩
গ. ১৪ ঘ. ১৫
১৩. জনন মাতৃকোষের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. হ্যাপ্লয়েড ii. ডিপ্লয়েড
iii. মিয়োসিস হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. ফুল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত কোনটি?
ক. পরাগায়ন খ. ফল
গ. পুংস্তবক ঘ. পরাগ
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা