সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে বিসিবির চিঠি
· Prothom Alo

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই সংকটের শুরু। পরে নিরাপত্তা–সংকটের কারণে ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। দুই দেশের বোর্ডের সম্পর্কে চরম অবনতি ঘটায় সেই ঘটনা।
Visit newsbetsport.bond for more information.
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এবার সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বিসিবি। সম্প্রতি বিসিসিআইকে পাঠানো এক চিঠিতে দুই দেশের মধ্যে আসন্ন সিরিজগুলোর বাইরে আরও নতুন কিছু যোগ করা যায় কি না, সেটি ভাবার প্রস্তাব দিয়েছে তারা।
বিসিসিআইকে চিঠি দেওয়ার খবরটি নিশ্চিত করলেও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে জানিয়েছেন, এটি দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগের একটি অংশ। কাল তিনি বলেন, ‘আমাদের সামনে ছেলেদের একটা সিরিজ আছে। গত বছর মেয়েদের একটা সফর ছিল (স্থগিত হয়ে যাওয়া), মাঝখানে আরও নতুন কিছু করা যায় কি না, আমরা এ নিয়ে যোগাযোগ করেছি।’
মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই বোর্ডের মধ্যে সংকট শুরু হয়বিসিবির বিসিসিআইকে চিঠি দেওয়ার খবর এসেছে ভারতের একাধিক সংবাদমাধ্যমেও। তারাও বিসিবির এই চিঠিকে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ হিসেবেই দেখছে। তবে বিসিবিকে এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি বিসিসিআই।
লিগ খেলতে ক্লাবগুলোকে চিঠি বিসিবিরগত বছর ডিসেম্বরে এফটিপির অংশ হিসেবে তিন ম্যাচের টি–টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। দুই দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্কের কারণে সিরিজটি হয়নি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলতে ভারতের জাতীয় দলের আসার কথা বাংলাদেশে। একই কারণে হয়নি সেই সিরিজও।