ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
· Prothom Alo

এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই অংশীদারত্বের আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্যাকেজ পাবেন। যার মাধ্যমে তাঁদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনকেও সহজ করবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
Visit bettingx.bond for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা এখন থেকে বেতন, বহু মুদ্রার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস ও এফডিআরসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক ডেভিড রিচার্ড ও’হ্যানলন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দেশের প্রথম আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস পরিচালিত এই হোটেলে ২০০টির বেশি কক্ষ ও স্যুইট, একাধিক ডাইনিং রেস্তোরাঁ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা রয়েছে। হোটেলটির বৈচিত্র্যময় কর্মী বাহিনীর আর্থিক সুরক্ষা ও ব্যবস্থাপনা জোরদার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।